বাংলাদেশ ০৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট রেঞ্জে জানুয়ারি মাসের সেরা সার্কেল ও থানা নির্বাচিত হয় মৌলভীবাজার জেলা পুলিশ

সিলেট রেঞ্জভুক্ত চার জেলার পুলিশ কর্মকর্তাদের মধ্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করেছেন মৌলভীবাজার জেলার দুই কর্মকর্তা।

জানুয়ারি ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভায় মৌলভীবাজার জেলার কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হন।

এছাড়া কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মনোনীত হন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে সিলেট রেঞ্জ পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান নির্বাচিত দুই কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেন। এ সময় মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।

মামলা রুজু ও নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদক ও চোরাচালান উদ্ধার, ক্লুলেস মামলা উদঘাটনসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সন্তোষজনক কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হয়।

প্রকাশিত: ০৮:০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬