বাংলাদেশ ০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতে যোগ দিলেন রাজনগর বিএনপির প্রবীণ নেতা ফজলুল হক নিরু

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় দীর্ঘ ৪০ বছরের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্যাগ করেছেন উপজেলার প্রবীণ নেতা ফজলুল হক নিরু। ‎মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) শবে বরাতের রাত ১২. ৪০মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণ করে তিনি জামায়াতে যোগদান করেছেন।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন প্রবীণ নেতা ছিলেন এবং রাজনগর উপজেলা বিএনপির সর্বশেষ কাউন্সিলে সেক্রেটারি প্রার্থী ছিলেন। দীর্ঘ চার দশকের এই পথচলার ইতি টানার পেছনে দলের বর্তমান অভ্যন্তরীণ কোন্দলকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

‎তার ঘনিষ্ঠজনরা জানান, দলের জন্য জীবনের বড় একটি সময় উৎসর্গ করলেও বর্তমানে বিএনপিতে সঠিক মূল্যায়নের অভাব এবং অভ্যন্তরীণ বিশৃঙ্খলা তাকে ব্যথিত করেছে।

এক ভিডিও বার্তায় ফজলুল হক নিরু বলেন, “দীর্ঘ ৪০ বছর সততার সাথে বিএনপির রাজনীতি করেছি। অনেক চড়াই-উতরাই দেখেছি। কিন্তু বর্তমানে দলের অভ্যন্তরীণ কোন্দল ও আদর্শিক বিচ্যুতি আমাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। ইসলামের আদর্শ ও ইনসাফ কায়েমের লক্ষ্যেই আমি জামায়াতে ইসলামীতে শামিল হয়েছি।”

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, রাজনগর উপজেলা জামায়াতের আমীর আবু রাইয়ান শাহীন, রাজনগর সদর ইউনিয়ন আমীর দেলওয়ার হোসাইন বাবলু, রাজনগর সদর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড সভাপতি এইচ এম এবাদুর রহমান প্রমুখ।

প্রকাশিত: ১২:৫৮:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬