মৌলভীবাজারে ছাত্রশিবিরের আয়োজনে প্রকাশনা উৎসব’২৬ অনুষ্ঠিত
মৌলভীবাজার সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজনে গত বছরের নেয়ায় এই বছরও প্রকাশনা উৎসব-২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা হতে বিকাল ৫টা এই প্রকাশনা উৎসবটি চলমান থাকে। এতে প্রচুর পরিমাণ ইসলামিক বই এবং নতুন বছরের ক্যালেন্ডার, ডায়েরি সহ আরো বিভিন্ন প্রকাশনার আয়োজন করা হয়।
প্রকাশনা উৎসবটি উদ্বোধন করেন মৌলভীবাজার শহর শাখা শিবির সভাপতি তারেক আজিজ, আরো উপস্থিত ছিলেন শহর সেক্রেটারি কাজি দাইয়ান আহমদ, এইচআরডি সম্পাদক মোস্তাকিম আহমদ, সাহিত্য সম্পাদক তানভীর আহমদ, সরকারি কলেজ শাখার সভাপতি আরাফাত আহমদ আহমেদ মাহমুদ এবং কলেজ সেক্রেটারি সুমন আহমদ সহ আরোও নেতৃবৃন্দ।
শহর সেক্রেটারি বলেন, আমাদেরই প্রকাশনা উৎসবটি দিনলিপি আয়োজন চলতেছে। আমরা দেখতে পাচ্ছি সরকারি কলেজের শিক্ষার্থীরা খুবি উৎসবমুখর পরিবেশে আমাদেরকে সাড়া দিচ্ছেন। আমরা প্রত্যেক বছরই প্রকাশনা উৎসবে বিভিন্ন ঘটনাবলী সংবলিত তিন পাতার ক্যালেন্ডার সবচেয়ে বেশি ফোকাস দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা শিক্ষার্থীদের সাড়া পাচ্ছি আশা করি আমাদের এটা চলমান থাকবে। এবং মৌলভীবাজার সকল শিক্ষার্থীদের কে আমন্ত্রণ রইল ছাত্রশিবিরের মৌলভীবাজার সরকারি কলেজের এই প্রকাশনা উৎসবটি কে একবার এসে দেখে যাওয়ার জন্য।