বাংলাদেশ ০৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাদকসেবী ও কিশোরগ্যাংয়ের হামলায় কলেজ ছাত্র নিহত, আটক ৩

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মাদকসেবী ও কিশোরগ্যাং সদস্যদের হামলায় কলেজছাত্র আশরাফুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।

শনিবার দুপুরে র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার গভীর রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভুলতা গাউছিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মোস্তফা বেপারীর ছেলে মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি শাকিল বেপারী (২৩), ৭ নম্বর আসামি সোহাগ বেপারী (১৯) এবং মোস্তফা পাটওয়ারীর ছেলে ৮ নম্বর আসামি মোক্তার পাটওয়ারী (২০)।

নিহত আশরাফুল ইসলাম উত্তর চরবংশী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরবংশী গ্রামের বাসিন্দা এবং আজিজুল হকের ছেলে। তিনি রায়পুর রুস্তম আলী কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

র‌্যাবের তথ্যমতে, গত ১৪ জানুয়ারি রাতে স্থানীয় মাদকসেবী ও কিশোরগ্যাং সদস্য নাহিদ বেপারী ও শাহিন বেপারীর নেতৃত্বে আশরাফুল ইসলামের ওপর হামলা চালানো হয়। তাকে মৃত ভেবে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় গত ১৬ জানুয়ারি দুপুরে নিহতের বাবা আজিজুল হক বাদী হয়ে রায়পুর থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, ঘটনার কিছুদিন আগে শাহিনসহ তিনজনকে মাদকসহ গোয়েন্দা পুলিশ আটক করে। শাহিনের ধারণা ছিল, আশরাফুল তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করেছিলেন। এই সন্দেহ ও ক্ষোভ থেকেই ১৪ জানুয়ারি জামিনে মুক্ত হয়ে শাহিন ও তার সহযোগীরা আশরাফুলের ওপর হামলা চালায়।

র‌্যাব জানায়, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে ধারাবাহিক অভিযান চালিয়ে তিন আসামিকে আটক করে রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

প্রকাশিত: ০৭:২৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬