বাংলাদেশ ০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি সরকার গঠন করলে চা শ্রমিকরা পাবে ফ্যামিলি কার্ড: তারেক রহমান

তারেক রহমান বলেন, অতীতে দেখেছি যখনই ধানের শীষের সরকার নির্বাচিত হয়েছে, যখনই ধানের শীষের সরকার ছিল, তখনই এলাকার মানুষের উন্নয়ন হয়। যখনই ধানের শীষের সরকার ছিল, তখনই আমরা দেখেছি—নারীদের, আমাদের মেয়েদের শিক্ষার ব্যবস্থা ফ্রি করে দেওয়া হয়। কৃষক ভাইদের কৃষি লোন ৫-১০ হাজার টাকা মওকুফ করে দেওয়া হয়।

তিনি আরো বলেন, যখন ধানের শীষ ক্ষমতায় ছিল, তখন প্রত্যেকটা মানুষ মন খুলে কথা বলতে পেরেছে, সরকারের সমালোচনা করতে পেরেছে। কোনো মানুষ গুমের শিকার হয়নি, খুনের শিকার হয়নি। আজ আমরা বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে এখানে এসে দাঁড়িয়েছি।

দেশের জনসংখ্যার অর্ধেক নারী উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, বেগম খালেদা জিয়া ক্লাস ওয়ান থেকে ইন্টার-ম্যাট্রিক পর্যন্ত এই দেশের মেয়েদের জন্য পড়ালেখা ফ্রি করে দিয়েছিলেন। আমরা ক্ষমতায় গেলে বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

প্রকাশিত: ১০:২৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬