বাংলাদেশ ১১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে মৌলভীবাজারে বিএনপির আনন্দ মিছিল

আগামী ২২ জানুয়ারি শেরপুরের আইনপুর মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে মৌলভীবাজার শহরে আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২১ জানুয়ারি) বিকেল তিনটায় শহরের গভমেন্ট স্কুল মাঠ থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এম সাইফুর রহমান সড়কের আর কে প্লাজার সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার–৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমান।
বক্তব্যে এম নাসের রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে মৌলভীবাজারবাসীর পক্ষ থেকে আন্তরিক স্বাগতম জানান। তিনি বলেন, তারেক রহমানের আগমন জেলার রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে। এ সময় তিনি বিএনপির নেতাকর্মী, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের জনগণকে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিতব্য জনসভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
সমাবেশে জেলা ও উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রকাশিত: ০৬:৪৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬