সিলেট সরকারী কলেজের অনার্স ভবনে শিক্ষার্থীদের চাহিদার আলোকে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট সরকারী কলেজ শাখা।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে অনার্স ভবনের নিচতলায় এই কর্মসূচি পালন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক এ.জেড.এম মাঈনুল হোসাইন, সিলেট মহানগর শিবিরের সভাপতি শাহীন আহমদ, সিলেট সরকারী কলেজ শাখার সভাপতি আবু তাহের মিছবাহ, সেক্রেটারি ফাহমিদ আল মাহদীসহ কলেজ শাখা শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু তাহের মিছবাহ বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা পানির ফিল্টারের জন্য দাবি জানিয়ে আসছিলো। আমরা তাদের চাহিদার আলোকে আজ অনার্স ভবনে পানির ফিল্টার স্থাপন করেছি । ভবিষ্যতেও শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে তাদের চাহিদার আলোকে আমরা তাদের পাশে দাড়ানোর চেষ্টা করবো।
কলেজের অধ্যক্ষ এ. জেড. এম মাঈনুল হোসাইন এই মহৎ উদ্যোগের জন্য ছাত্রশিবিরকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই ফিল্টার স্থাপনের মাধ্যমে আজ একটি দৃষ্টান্ত স্থাপন হলো। শিক্ষার্থীদের কল্যানের যে ব্যাপার গুলো আছে সেগুলো নিয়েই ছাত্ররাজনীতি এগিয়ে যাবে সেটাই আমাদের প্রত্যাশা।
তিনি আরো বলেন, এরকম শিক্ষার্থীবান্ধব কার্যক্রমে প্রতিযোগিতা থাকা উচিত। শিক্ষার্থী বান্ধব কাজগুলোই হোক ছাত্ররাজনীতির মূল প্রতিপাদ্য।









