বাংলাদেশ ০১:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত নেতা আব্দুল মান্নান

  • রাব্বি মিয়া
  • প্রকাশিত: ০৩:১৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • 89

মৌলভীবাজার সদর উপজেলার ৩নং কামালপুর ইউনিয়নের দক্ষিণ বাড়ন্তি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন সাবেক জেলা আমীর ও মৌলভীবাজার-৩ আসনের  সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল মান্নান।

গতকাল (সোমবার) মধ্যরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে বকুল দেবনাথের বাড়িতে আগুন লেগে যায়। এতে ঘরের সকল আসবাবপত্র এবং প্রায় ৫ লক্ষাধিক টাকা পুড়ে ছাই হয়ে যায়।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় আব্দুল মান্নান ক্ষতিগ্রস্ত পরিবারটির সঙ্গে দেখা করতে যান। তিনি তাদের হাতে শুকনো খাবার ও আর্থিক সহায়তা তুলে দেন এবং আশ্বাস দেন যে তিনি পরবর্তীতেও সাধ্যমতো সাহায্য করবেন। একই সঙ্গে তিনি দেশের ও বিদেশের সকল বিত্তবানদেরকে এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানান।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াত সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা শেখ আব্দুল হক এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর উপজেলা আমীর মো. ফখরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত নেতা আব্দুল মান্নান

প্রকাশিত: ০৩:১৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫