বাংলাদেশ ০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জুলাইযোদ্ধাদের নিরাপত্তায় কঠোর হওয়ার আহ্বান আমানউল্লাহ আমানের

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান দেশপ্রেমিক সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জুলাইযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বুধবার (১৬ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।

আমানউল্লাহ আমান লিখেছেন, “ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিবাদী ও খুনি হাসিনাকে অন্ধভাবে অনুসরণকারী গোপালগঞ্জের বিপথগামী ডাকাতদের প্রতিহত করে জুলাইযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশপ্রেমিক সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও উল্লেখ করেন যে, “ইতিমধ্যেই বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক, গণমানুষের নেতা তারেক রহমানের কর্মীরা জুলাইযোদ্ধাদের পক্ষে গোপালগঞ্জে সর্বোচ্চ অবস্থান নিয়েছেন।”

আমান বিশ্বাস করেন যে, গণতান্ত্রিক চর্চায় গঠনমূলক সমালোচনা থাকবে, তবে বাংলাদেশের স্বার্থে ফ্যাসিবাদবিরোধী সকল শক্তির মধ্যে একটি দৃঢ় ঐক্য থাকবে। তিনি জোর দিয়ে বলেন যে, গোপালগঞ্জকে আর কোনোভাবেই সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেওয়া যাবে না।

তিনি সবার প্রতি জুলাইযোদ্ধাদের পাশে দাঁড়াতে এবং গোপালগঞ্জকে সন্ত্রাসীমুক্ত করতে আহ্বান জানান।

প্রকাশিত: ০৯:৪৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫